ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া
ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ২২ মে তার জামিন বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।
এর আগে ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় এবং পরে তাকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় তিনি নীরবে দাঁড়িয়ে ছিলেন। শুনানির সময় তাকে আবেগাপ্লুত হয়ে চোখ মুছতে দেখা যায়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ফারিয়াকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অভিহিত করেন এবং তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে, যা আদালত নামঞ্জুর করেন।
এর আগে রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় ফারিয়াসহ মোট ১৭ জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়। ২৮ এপ্রিল আদালতের নির্দেশের পরদিন মামলাটি থানায় নথিভুক্ত হয়। মামলায় অভিযোগ রয়েছে, আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের অর্থ সহায়তায় কাজ করেছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল