ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি
ডুয়া ডেস্ক: সরকার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করেছে, যার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করা হবে। সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কমিটি উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও দায়িত্ব পালন করবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে, সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব-স্ব আইনের আলোকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হবে। এ লক্ষ্যে প্রাপ্ত আবেদনপত্রসমূহের মধ্যে থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়ন করবে সার্চ কমিটি।
কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনে বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সহায়তা প্রদান করবে।
কমিটির কার্যক্রম:
১. ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা।
২. জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে উপযুক্ত তিনজন ব্যক্তির নির্বাচন করা।
৩. বাছাইকৃত তিনজনের মধ্যে একজনকে মনোনয়ন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের জন্য সরকারের কাছে সুপারিশ পাঠানো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, এ কমিটি উপাচার্যের মতোই উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রে একই দায়িত্ব পালন করবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর