ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
সীমান্তে ফের বিএসএফের গু-লি, বাংলাদেশি যুবক গু-লি-বি-দ্ধ
ডুয়া ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে আবারও গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে সামছু মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত সামছু মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা এবং সত্তার মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সামছু মিয়াসহ আরও চারজন বাংলাদেশি চোরাচালানি উদ্দেশ্যে অবৈধভাবে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে তারা বাংলাদেশে ফিরে আসেন এবং আহত সামছুকে হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ