ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নুসরাতের সঙ্গে অন্যায় হচ্ছে; দাবি জনপ্রিয় অভিনেতার
ডুয়া ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা এক মামলায় তার নাম রয়েছে। মামলার অভিযোগে তাকে আওয়ামী লীগের অর্থায়নকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা চলছে। এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুসরাতকে নিয়ে পোস্ট দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে বলে জানান।
পোস্টে খায়রুল বাসার লিখেছেন, “উনি অভিনেত্রী , উনার কাজ অভিনয় করা। কোন গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই উনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোন রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই।”
তিনি আরও লেখেন, “তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন।”
খায়রুল বাসার লেখেন, “এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোন ক্রাইম না। নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোন রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে?”
সবশেষ তিনি লেখেন, “এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোন সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না? মিডিয়া সংশ্লিষ্ট যারা আছেন আপনারা কমেন্টে মতামত জানাতে পারেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল