ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মা-দ-ক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
ডুয়া ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে মাদক চোরাচালান ঠেকাতে গিয়ে মাদককারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।
রোববার (১৮ মে) ভোরে উপজেলার জগৎবেড় ইউনিয়নের নাজির গোমানী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— অনুজ কুমার ও মনিরুজ্জামান। তারা বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে নাজির গোমানী ক্যাম্পের একটি দল ওই সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মাদক পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীরা বিজিবির ওপর হামলা চালায়, এতে দুই সদস্য আহত হন।
৬১ বিজিবির নাজির গোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপণ কুমার সরকার জানান, ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত