ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডিবিতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত ফারিয়া
ডুয়া ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ মে) দুপুরে ব্যাংককগামী ফ্লাইট ধরতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। পরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এরপর ফারিয়াকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ফারিয়ার ব্যাংকক যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারায় শিক্ষার্থী হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তার নাম থাকায় তাকে থামিয়ে দেওয়া হয়।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি, তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। পরে তিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল