×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বন্ধ হচ্ছে জাপানের রুটে বাংলাদেশের ফ্লাইট

২০২৫ মে ১৮ ১৭:৩০:০১

বন্ধ হচ্ছে জাপানের রুটে বাংলাদেশের ফ্লাইট

ডুয়া ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঘোষণা দিয়েছে, আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত থাকবে।

আজ রবিবার (১৮ মে) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট চলবে না।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের তারিখে ঢাকা থেকে নারিতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছেন, তাদের কোনও বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।’

টিকিটধারীদের বিমানের নিজস্ব বিক্রয় অফিস, কাউন্টার কিংবা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত