ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন
ডুয়া নিউজ: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শমূলক বৈঠকের অনুমতি চেয়ে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।
শনিবার (১৭ মে) সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেনের স্বাক্ষরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। এর আগে গত ২৯ এপ্রিলও একই উদ্দেশ্যে একটি চিঠি প্রেরণ করেছিল সংগঠনটি।
চিঠিতে বলা হয়েছে, জুলাই বিপ্লব ২০২৪-এর আগে দেশের শেয়ারবাজার চরম নাজুক অবস্থায় ছিল। ওই বিপ্লবের পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হলেও তা ক্রমেই হতাশায় রূপ নিয়েছে। শেয়ারবাজারকে দেশের অর্থনীতির মেরুদণ্ড আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়, বর্তমানে বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এ প্রেক্ষিতে শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শমূলক বৈঠকের অনুমতির অনুরোধ জানিয়েছে সংগঠনটি। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায় বলেও চিঠিতে জানানো হয়েছে।
সংগঠনটি উল্লেখ করেছে, ২৯ এপ্রিল পাঠানো চিঠির পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখতে না পেয়ে পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে তারা। জরুরি ভিত্তিতে সাক্ষাতের অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে বিসিএমআইএ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)