ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি
৫০ শতাংশ বোনাস বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান
ডুয়া ডেস্ক: মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আজ রবিবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ঘণ্টাব্যাপী বৈঠকের পর সেখান থেকে তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—সরকারি কর্মচারীদের মতো শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা প্রদান। পাশাপাশি বৈষম্য নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দাবি করেছেন তারা। এসব দাবি পূরণ না হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।
এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি বলেন, “আমাদের এপ্রিল মাসের বেতন ছাড়া হয়েছে। আগামীকালের মধ্যে সবাই পেয়ে যাবেন। তবে আমরা শুধু শিক্ষকদের বোনাস বৃদ্ধি চাই না। আমরা শিক্ষক, কর্মচারী সবার শতভাগ বোনাস বৃদ্ধি চাই। এছাড়া সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের সুযোগ সুবিধা চাই।”
তিনি আরও বলেন, “মাসের অর্ধেক চলে যায়, কিন্তু বেতনের কোনো খবর থাকে না। আমরা এমন ব্যবস্থা চাই না। সরকারি অন্যান্য কর্মকর্তাদের মতো মাসের শুরুতে বেতন চাই। আমরা সব ধরনের শিক্ষার অর্ধেকের বেশি দায়িত্ব পালন করেও কেন বৈষ্যমের শিকার হবো। তাই সব বৈষম্য দূর করতে দ্রুত শিক্ষা জাতীয়করণ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না আমরা।”
প্রসঙ্গত, শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৭ মে থেকে দ্বিতীয় দফায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস