ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভারতের পুশইন ঠেকাতে কুমিল্লায় বিজিবির নিরাপত্তা জোরদার
ডুয়া ডেস্ক: ভারতের পক্ষ থেকে অব্যাহতভাবে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা ঠেকাতে কুমিল্লা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির সদস্যরা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) সরেজমিনে কুমিল্লার বিবির বাজার ও গাজীপুর এলাকায় গিয়ে দেখা যায়, সীমান্তে আগের চেয়ে তুলনামূলক বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যসংলগ্ন কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৯৬ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে জেলার গোলাবাড়ি সীমান্ত ও গোমতী নদীর আশপাশের এলাকাও।
চলতি মে মাসের শুরুতে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজার-সহ দেশের কয়েকটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে লোকজনকে পুশইনের ঘটনা ঘটলেও কুমিল্লায় এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি। ১০ বিজিবি ব্যাটালিয়নের কঠোর নজরদারি এবং তৎপরতার ফলে অনুপ্রবেশ রোধ সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিতভাবে সচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম চালাচ্ছেন বিজিবি সদস্যরা। স্থানীয় আনসার-ভিডিপি এবং জনসাধারণের সহায়তায় ২৪ ঘণ্টা নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো ধরনের সন্দেহজনক অনুপ্রবেশের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করা হচ্ছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর আহমেদ রাহুল জানান, ভারতের পুশইন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, "কোনোভাবেই আমরা বাংলাদেশে রোহিঙ্গা বা ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ করতে দেবো না।
বিবিরবাজার স্থলবন্দর সীমান্ত পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রাসেল জানান, এ এলাকায় এখন পর্যন্ত কোনো অবৈধ ভারতীয় নাগরিক কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি। তিনি বলেন, "বিজিবি, আনসার, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত