ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সরকারই আটকে দিচ্ছে নির্বাচনী রোডম্যাপ: তারেক রহমান
ডুয়া ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুকৌশলে অভিনব শর্তের বেড়াজালে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আটকে দিয়েছে। তিনি বলেছেন, বিএনপি-সহ রাজনৈতিক দলগুলো শুরু থেকেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। তবে সরকার সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি। বরং সরকার সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের অভিনব শর্তের বেড়াজালে আটকে দিয়েছে।
শনিবার (১৭ মে) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শাসন দেশের জনগণের অধিকার হরণ করতে না পারে, সেজন্য এখনই গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়নের উপযুক্ত সময়। যদিও অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে কিছুটা হতাশা তৈরি হয়েছে, তারপরও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থন এখনো তাদের প্রতি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে আমরা নীরব থাকলেও জনগণের মাঝে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এই সরকারের আইনগত ও রাজনৈতিক বৈধতা নিয়ে আপাতত তেমন প্রশ্ন নেই, তবে এটি কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। তাই জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান ও অগ্রাধিকারমূলক লক্ষ্য।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্ম পরিকল্পনা নিয়ে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। আমরা দেখছি— বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাবি-দাওয়া নিয়ে রাজপথে জড়ো হচ্ছে। মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরেও কিন্তু অস্থিরতা দৃশ্যমান হচ্ছে। সরকার যদি জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় তাহলে অস্থিরতা বাড়তেই থাকবে। তাই সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী