ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
গুচ্ছে থাকছে ২০টি বিশ্ববিদ্যালয়; শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাদের বৈঠক
ডুয়া নিউজ: অবশেষে গুচ্ছে ভর্তি নিয়ে কাটলো সংকট। দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে বলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে জানিয়েছেন উপাচার্যরা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) গুচ্ছ পদ্ধতি নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এমনটি জানান। ওই বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নিয়ে গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে সকল কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
ভাসানী বিজ্ঞান ও প্রচুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষা উপদেষ্টার নির্দেশনায় আগামী বুধবার (১ জানুয়ারি) ভর্তি কমিটির বৈঠক থেকে গুচ্ছ ভর্তির তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশসহ আনুষঙ্গিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তবে যে কয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে চাচ্ছে, তাদের নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর পরামর্শ দিয়েছেন উপাচার্যরা।
বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে সভা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবো। আশা করছি, ২০২৫ সালের প্রথম দিনই (১ জানুয়রি) আমরা সভা করে আবেদন ফি, ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। তাদের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বাকি ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার পক্ষে। আশা করছি, এ ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস