ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মাদকের দখলে এখনও সোহরাওয়ার্দী উদ্যান
ডুয়া ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একজন ছাত্রদল নেতা খুনের ঘটনায় প্রশাসন সর্তক হয়ে ওঠে। আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেয়। তবুও সন্ধ্যা নামলেই উদ্যানের বিভিন্ন প্রান্তে মাদক সেবীদের আড্ডা বন্ধ হচ্ছেনা।
অবৈধ দোকানের জঞ্জাল পরিষ্কার করায় সোহরাওয়ার্দী উদ্যানে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। উদ্যান প্রাঙ্গণে কিছু সময় কাটাতে আসা নগরবাসীরা এ পরিবর্তনকে প্রশংসা করেছেন। তবে মাদকের আসর এখনো বন্ধ না হওয়ায় তারা এর প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আগে যেসব দোকানপাট ছিল, সেগুলো এখন আর নেই। এতে করে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন এবং গোটা উদ্যানে সৃষ্টি হয়েছে একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ। সেখানে এখন পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। তবে দর্শনার্থীরা মনে করছেন, মাদক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা গেলে উদ্যানের সৌন্দর্য ও নিরাপত্তা আরও বাড়বে।
উদ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানান, ‘আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি। মাদকের বিষয়টিও নজরে রাখছি। তবে মুক্তমঞ্চে লাঠি হাতে কারা অবস্থান নেয়, সে বিষয়ে আমাদের কোনও তথ্য নেই।’
দুই সন্তান নিয়ে উদ্যান ঘুরতে আসা তাসফিয়া বেগম বলেন, ‘প্রতি সপ্তাহে অন্তত একদিন সন্তানদের নিয়ে একটু ঘুরতে বের হই। উদ্যানের একটি পাশ আগে থেকেই তুলনামূলক নিরাপদ ছিল। আগে মাদকসেবী আর দোকানগুলোর কারণে পুরো জায়গায় ঘোরাফেরা সম্ভব ছিল না। এখনকার পরিবেশটা অনেকটাই বদলে গেছে, ভালো লাগছে। আজকে মাদকসেবীর সংখ্যাও তুলনামূলক কম মনে হয়েছে। তবে পুরোপুরি বন্ধ করা গেলে আরও ভালো হতো।’
একই মত দিয়েছেন স্কুলশিক্ষার্থী আরাফ। তিনি বলেন, ‘বিকেলে আমরা এখানে ক্রিকেট খেলি। যদি চারপাশটা আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হয়, তাহলে আমাদের খেলাধুলা আরও স্বচ্ছন্দ হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী