ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুই ক্যাটাগরির পদে ১৬ ও ১৯তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ফায়ার কন্ট্রোল অপারেটর (পুরুষ)
পদসংখ্যা: ৩ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
২. পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)
পদসংখ্যা: ৬ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ৬ মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
বয়সসীমা: ১২ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
যেভাবে করা যাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। এই দুই পদে যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ