ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আগামী অর্থবছরের এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি, প্রকল্প সংখ্যা ১১৪২
ডুয়া ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রস্তাবিত আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এডিপিতে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে বরাদ্দ থাকছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরের তুলনায় এডিপির আকার কমেছে ৩৫ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের মূল এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে কমিয়ে আনা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠকে এ প্রস্তাবিত এডিপি অনুমোদন পেয়েছে। মোট প্রকল্প সংখ্যা থাকছে ১ হাজার ১৪২টি। অন্যান্যবারের মতো এবারও পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই প্রস্তাবিত এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) আসন্ন সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান