ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দুর্নীতি তদন্তে ফের বিসিবিতে দুদকের হানা
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানাবিধ আর্থিক দুর্নীতির পাশাপাশি এর গঠনতন্ত্র এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রক্রিয়ায় বেশ অনিয়ম রয়েছে— এমন অভিযোগ ছিল বেশ আগে থেকেই। এবার সেই অভিযোগের জেরে বিসিবিতে মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে এই অভিযান শুরু করেছে। দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযানটি পরিচালনা করছে।
এর আগে গত ১৬ এপ্রিল মুজিব শতবর্ষের অনুষ্ঠান আয়োজনে প্রায় ১৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদক। এসব অভিযানে অভিযোগের নথিপত্র সংগ্রহ করে দুদকের এনফোর্সমেন্ট টিম।
সম্প্রতি বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে বিসিবি ও সরকারি অর্থ ব্যবহারে অনিয়ম, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তার ধারাবাহিকতায় বিসিবিতে ২৭ ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠায় সংস্থাটি
পাপনের দুর্নীতি অনুসন্ধানে দুদকের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত