ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সালমান রুশদির ওপর হামলা, অভিযুক্ত যুবককে ২৫ বছরের কারাদণ্ড
ডুয়া ডেস্ক: খ্যাতিমান ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদিকে লক্ষ্য করে ছুরিকাঘাতের অভিযোগে তরুণ হাদি মাতারকে নিউইয়র্কের এক আদালত ২৫ বছর কারাদণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সাজা হিসেবে এই রায় ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০২২ সালের আগস্টে নিউইয়র্কের চাওতাউকুয়া জেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অবস্থায় হাদি মাতার ছুরি নিয়ে মঞ্চে উঠে সালমান রুশদির ঘাড়, মাথা ও শরীর লক্ষ্য করে ১৫ বার আঘাত করেন। হামলায় গুরুতর আহত রুশদিকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি বেশ কয়েক দফা অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান। হামলায় তিনি এক চোখের দৃষ্টি হারিয়েছেন এবং এখনও সম্পূর্ণ সুস্থ নন।
আদালতে বাদি পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন রুশদি নিজেই। তিনি বলেন, “সে প্রথমে আমাকে ঘুষি মেরেছিল, তারপর ছুরি দিয়ে একের পর এক আঘাত করেছিল। আমার ক্ষত সারতে অনেক সময় লেগেছে এবং এখনো শারীরিকভাবে আগের মতো শক্তিশালী নই।”
অপরদিকে অভিযুক্ত হাদি মাতার আদালতে জানান, “সালমান রুশদি অনেককে অশ্রদ্ধা করে এবং চান সবাই তার মতো হোক। আমি তার মতামতের সঙ্গে একমত নই।”
আইনজীবী নাথানিয়েল ব্যারন বলেন, “মানুষ মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নেয় এবং তার পরিণতি ভয়াবহ হয়। আমি মাতারের অনুতপ্ত কি না, তা বলতে পারব না।”
উল্লেখ্য, সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালে ভারতের মুম্বাই শহরে এক কাশ্মিরি পরিবারে। তিনি ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস দিয়ে বিশ্বখ্যাতি অর্জন করেন এবং বুকার পুরস্কার জিতেছেন। তবে ১৯৮৮ সালে তার লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর তিনি ইসলামপন্থীদের আক্রমণের শিকার হন এবং ইরানের আয়াতুল্লাহ খোমেনি তার হত্যার ফতোয়া জারি করেন। সেসব কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে সুরক্ষা পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ