ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ২২ জুন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, “প্রথম বর্ষে ভর্তির কাজ প্রায় শেষ। এখন পর্যন্ত ৯৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে। চতুর্থ মেরিট লিস্টেই বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি। ঈদের পরপরই আমরা ক্লাস শুরু করবো।”
এদিকে শিক্ষার্থীদের চার দফা দাবিতে চলমান আন্দোলন শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে। দাবিগুলো ছিল—
১. ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি,
২. পূর্ণাঙ্গ বাজেট নিশ্চিত করা,
৩. দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন,
৪. শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার।
শুক্রবার জুমার নামাজের পর শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণঅনশনে বসেন। এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ আন্দোলনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, “ছাত্রদের চার দফা দাবির বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে প্রথম দাবি পূরণ করা হচ্ছে। অস্থায়ী আবাসিক হল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।”
আন্দোলন সফলভাবে শেষ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও বিজয়ের আনন্দ। অনশন ভাঙার কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বিজয় উদযাপন করে।
তিন দিনের আন্দোলনের শেষে শুক্রবার রাতেই ক্যাম্পাসে হাসিমুখে ফিরে যান শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট