ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইপিএস প্রকাশ করেছে ৯ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৫ মে) চলতি অর্থবছরের (২০২৫) জানুয়ারি-মার্চ মেয়াদের প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ ব্যাংক। এগুলো হলো- ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্র্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং এনসিসি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এনসিসি ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১২ টাকা ৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৪ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬২ পয়সায়।
ইস্টার্ন ব্যাংক
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ১৮ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৩ পয়সা।
মিডল্যান্ড ব্যাংক
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ১২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩২ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ২৮ পয়সা।
উত্তরা ব্যাংক
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ৬৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬৫ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৬৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা।
ব্যাংক এশিয়া
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ৬৭ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৯ টাকা ২৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৪৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৩৪ পয়সা।
পূবালী ব্যাংক
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৯ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ২৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ৩৯ পয়সা।
সিটি ব্যাংক
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ৬৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১০ টাকা ৫৯ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৭১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা।
যমুনা ব্যাংক
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৫ টাকা ৪৭ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ২৮ টাকা ৮৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ৪৮ পয়সা।
ব্র্র্র্যাক ব্যাংক
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫৪ টাকা ৪০ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ৩০ টাকা ৮৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৭ টাকা ৫ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)