ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতে বিশেষ অভিযানে নিহত ৩১
ডুয়া ডেস্ক: ভারতের নিরাপত্তা বাহিনী দেশটির ছত্তিশগড় ও তেলেঙ্গানা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিচালিত ‘সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী’ অভিযানে ৩১ জন মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৫ মে) এই তথ্য জানানো হয়েছে।
তিন সপ্তাহ ধরে চলা এই অভিযানে অংশ নেয় প্রায় ২৬ হাজার নিরাপত্তাকর্মী। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, অভিযানে এখন পর্যন্ত ২১৪টি নকশাল ঘাঁটি ও বাঙ্কার ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক।
এই অভিযান মূলত মাওবাদী নকশাল গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয়, যারা ১৯৬৭ সাল থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় তাদের বামপন্থী আন্দোলন চালিয়ে আসছে। তারা দাবি করে, এসব অঞ্চলের আদিবাসী জনগণের অধিকার রক্ষায় তারা লড়াই করছে।
আল জাজিরা জানায়, কারেগুত্তালু পাহাড় অঞ্চলে বিদ্রোহীদের একাধিক সংগঠনের মিলিত ঘাঁটি ছিল। এখানেই তাদের অস্ত্র মজুত ও কৌশলগত প্রশিক্ষণের কেন্দ্র গড়ে তোলা হয়েছিল।
২০০০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত মাওবাদী গোষ্ঠীগুলোর সদস্য সংখ্যা ছিল প্রায় ১৫ থেকে ২০ হাজার। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
এই অভিযানে ভারতের নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত না হওয়াকে বড় সফলতা হিসেবে দেখছে সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স (সাবেক টুইটার)–এ দেয়া এক পোস্টে এই অভিযানকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কারেগুত্তালু পাহাড়ে সফল অভিযান চালিয়ে ৩১ মাওবাদীকে নির্মূল করা হয়েছে।”
তিনি আরও জানান, “এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ও সফল অভিযান এবং এতে একজন নিরাপত্তাকর্মীও আহত হননি — এটি অত্যন্ত গর্বের বিষয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার