ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হামজা-শমিতের অভিষেক উপলক্ষে নতুন হোম জার্সি উন্মোচন করল বাফুফে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে গেছে ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। আর অপেক্ষায় রয়েছেন শমিত সোম। সবকিছু থিক থাকলে আগামী মাসে ঢাকার মাঠে জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেলতে সোম। সেই ম্যাচটি হামজার জন্যও হবে দেশের মাটিতে অভিষেক। এ উপলক্ষে বিশেষ এক হোম জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর উদ্যোগে নতুন জার্সিটি উন্মোচন করা হয়। এর আগে অ্যাওয়ে জার্সি হিসেবে লাল রঙের একটি সেট প্রকাশ করেছিল দৌড়, যা ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ করা হলো হোম জার্সি, যেখানে চিরচেনা লাল-সবুজের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সাদা রঙ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে দৌড় জানায়, “অপেক্ষার অবসান। আমরা গর্বের সঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সি উন্মোচন করছি। এটি শুধু একটি পোশাক নয়, বরং একটি বার্তা—এটি আমাদের ঐক্যের প্রতীক। মাঠে খেলি বা গ্যালারি থেকে দেখি, কিংবা ঘরে বসে উল্লাস করি—এই জার্সি আমাদের একসঙ্গে করে।”
তারা আরও যোগ করে, “আপনি যে-ই হোন, যেখানে-ই থাকুন না কেন, এই জার্সি পরলে আপনি সেই স্বপ্নের অংশ হয়ে যাবেন—লড়াই, এগিয়ে চলা আর সফলতার স্বপ্ন।”
নতুন হোম জার্সিতে মূল রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদা। সামনের ও পেছনের অংশ পুরোপুরি সাদা। হাতার ওপর সবুজ, নিচের প্রান্তে লাল বর্ডার এবং জাতীয় পতাকার ছোঁয়া। ‘V’-আকৃতির কলারটি তৈরি হয়েছে লাল ও সবুজের সমন্বয়ে।
বাফুফে তাদের অফিশিয়াল পোস্টে লিখেছে, “নতুন হোম জার্সির চমৎকার ডিজাইন ও নির্মাণের জন্য দৌড় ও ডিজাইনার তাসমিত আফিয়াত অর্ণিকে আন্তরিক ধন্যবাদ।”
জার্সিটি শুধুমাত্র খেলোয়াড়দের জন্য নয়, ভক্তদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে। ‘রেসিং’ ওয়েবসাইট থেকে জার্সিটি ১৩৯৯ টাকায় কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল