ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পেটের ভেতরে ইয়াবা, বিমানবন্দরে গ্রেপ্তার ১
ডুয়া ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেজে পেটের ভেতর ইয়াবা বহনের সময় হোছন আহমদ (৬০) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তার কাছ থেকে মোট ২ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিএস-১৫২-তে করে এক ব্যক্তি ঢাকায় ইয়াবা পরিবহন করছে। পরে বলাকা ভবনের উত্তর পাশে অবস্থান নেওয়া হলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় হোছন আহমদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেটে করে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে চিকিৎসকের সহায়তায় এক্স-রে করানো হলে তার পেটের ভেতরে ডিম্বাকৃতির ৩০টি বস্তু শনাক্ত হয়।
পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে তার শরীর থেকে কসটেপে মোড়ানো অবস্থায় ৩০টি পোটলা বের হয়। এগুলো খুলে ২ হাজার ৮২০ পিস ইয়াবা পাওয়া যায়।
এপিবিএনের ভাষ্যমতে, হোছন আহমদ দীর্ঘদিন ধরেই ইয়াবা পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এই চক্রের সদস্যদের সঙ্গে সমন্বয়ে কাজ করতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি