ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শাহবাগ থানা ঘেরাও
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) দুপুরে থানা ঘেরাও করেন আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচি চলমান রয়েছে।
থানা ঘেরাও কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল বিভাগ বর্ষের শিক্ষার্থীরা ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও উপস্থিত আছেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।
এছাড়াও হত্যাকাণ্ডের সাথে ১০-১২ জন জড়িত থাকলেও মাত্র ৩ জনকে গ্রেফতার করাকে আইওয়াশ বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশদ আলোচনার জন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দল থানায় প্রবেশ করেছে। বাকি শিক্ষার্থীরা থানার সামনে তাদের ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি