ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বুয়েটে ভর্তি পরীক্ষার ফি জমাদান শুরু
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের ফি জমাদান শুরু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হয়।
বেলা ১১টা থেকে এ ফি জমা দেওয়া যাচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বুয়েটের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থী হয়েছেন ২৪ হাজার ২০৫ জন শিক্ষাথী। বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফি জমা ২৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে শুরু হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি জানানো হবে পরে।
এর আগে গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বছর বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাক্-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ২৩ জানুয়ারি প্রাক্–নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ