ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডিএসইর দুই ব্রোকারেজ হাউজ পেল ফিক্স সার্টিফিকেশন
ডুয়া নিউজ: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আরও দুটি প্রতিষ্ঠানকে এই সার্টিফিকেশন প্রদান করেছে। প্রতিষ্ঠান দুটি হলো—শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও শার্প সিকিউরিটিজ লিমিটেড।
বৃহস্পতিবার (১৫ মে) ডিএসই বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফিক্স সার্টিফিকেট প্রদান করেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্।
শ্যামল ইকুইটির পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজেদুল ইসলাম এবং শার্প সিকিউরিটিজের পক্ষে গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক মেজর (অব.) মোস্তফা জামাল।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, মহাব্যবস্থাপক ও প্রধান পরিচালন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ছামিউল ইসলাম, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলামসহ আইসিটি ও মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০২০ সালে ডিএসই এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর উদ্যোগ নেয়। কার্যক্রমটির আওতায় বর্তমানে ৬৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ গ্রহণের মাধ্যমে নিজস্ব ওএমএস ব্যবস্থাপনায় কাজ করছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা