ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে বিপর্যয়: কাঠগড়ায় তিন বিদেশি কোম্পানি
ডুয়া নিউজ: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) দেশের শেয়ারবাজারে আবারও বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৫৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে, যা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সূচক। এ পতনে বড় ভূমিকা রেখেছে তিনটি বহুজাতিক কোম্পানি—ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।
ডিএসইর সূচক বিশ্লেষণে দেখা যায়, এ তিন কোম্পানিই বৃহস্পতিবারের পতন প্রবণতায় মুখ্য ভূমিকা পালন করেছে। এরমধ্যে সূচক পতনে দায়ি কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও গ্রামীণফোন শীর্ষে অবস্থান করছে। আর রবি অবস্থান করছে পঞ্চমে। আমারস্টক এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) সূচকে সর্বোচ্চ প্রভাব রেখেছে। প্রতিষ্ঠানটি একাই ডিএসইএক্স সূচক থেকে কমিয়েছে ৫.৫৩ পয়েন্ট। কোম্পানিটির শেয়ার দাম কমেছে আজ ২.২১ শতাংশ, যার ফলে ডিএসই সূচকে তাৎপর্যপূর্ণ নেতিবাচক প্রভাব পড়েছে।
দেশের অন্যতম বড় টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন ডিএসইর সূচক থেকে ৪.৩২ পয়েন্ট কেটে দিয়েছে। কোম্পানিটির দর কমেছে আজ ০.৬৭ শতাংশ। টেলিকম খাতের কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যার প্রভাব শেয়ারের দামে পড়ছে।
রবি আজিয়াটা ডিএসইর সূচকে ২.৫১ পয়েন্টের নেতিবাচক প্রভাব ফেলেছে। আগের কয়েক দিনের মতোই রবি ধারাবাহিক দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরাচ্ছে। যদিও কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ভালো মুনাফা ও ডিভিডেন্ড দেখিয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারদাম কমে গেলে সূচকে স্বাভাবিকভাবেই এর প্রভাব বেশি পড়ে। সামগ্রিক বাজারে চাপ থাকলেও এই তিন বহুজাতিক কোম্পানির নেতিবাচক পারফরম্যান্স সূচকের পতনকে আরও গভীর করেছে।
এর পাশাপাশি বাজার পতনে আজ বিদেশি কোম্পানি লাফার্জহোলসিম এবং হাইডেলবার্গ সিমেন্টও জোট বেঁধেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)