ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা দিলো জবি
ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউন। বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি।
অধ্যাপক রইসউদ্দিন বলেন, "আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এসেছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর যেভাবে পুলিশ হামলা চালিয়েছে, তা সম্পূর্ণ অরাজক ও অন্যায়। আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসিনি বা বিরোধিতা করতে আসিনি। আমাদের একমাত্র লক্ষ্য দাবি আদায়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।"
এ সময় তিনি বলেন, আমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনও পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার ফলাফল ভালো হবে না। আমার চোখের সামনে আমার কোনও শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান “আবাসন চাই, বঞ্চনা নয়” “বাজেট কাটছাঁট চলবে না” “হামলার বিচার চাই” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। এমনিতেই এদিন রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। তার মধ্যে কাকরাইলে আন্দোলনকারীদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে বুধবার থেকেই কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা দেয় যানজট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল