ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন সাংবাদিক ইলিয়াস
ডুয়া ডেস্ক: বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে উঠেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এই দলগুলোর কর্মী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যার ফলে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে।
এমন এক সংকটময় মুহূর্তে, রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশের রাজনীতিকে আরও অস্থিতিশীল করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে।
ইলিয়াস হোসেন লিখেছেন:"খুব গভীর একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে কৃত্রিম বিভাজন তৈরি করা হচ্ছে। ফেইক আইডি ব্যবহার করে জামায়াত-শিবিরের নামে বিএনপির বিরুদ্ধে, আবার বিএনপির নামে জামায়াতের বিরুদ্ধে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য ছড়ানো হচ্ছে। হারপিক মজুমদার (নিঝুম মজুমদার)-এর একটি গ্রুপ থেকে এই অপপ্রচার ছড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ছাত্রলীগ ও সিআরআই-এর কিছু সদস্য যুক্ত রয়েছে বলে জানতে পেরেছি। আমি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।"
উল্লেখ্য, গত ১০ মে (শনিবার) রাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী প্রজ্ঞাপন জারি হয় ১২ মে (সোমবার)।
সরকারি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হবে এবং এই বিচার শেষ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের সব কার্যক্রম বন্ধ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ