ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের শাহবাগ অবরোধ ট্রেইনি চিকিৎসকদের
ডুয়া নিউজ: ফের রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক শাহবাগে অবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা। ভাতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে আজ রবিবার (২৯ ডিসেম্বর) শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ সময় তাদের হাতে দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, এর আগেও ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিল ট্রেইনি চিকিৎসকরা। সে সময় ২১ ডিসেম্বর পর্যন্ত ভাতা বাড়াতে সময় বেঁধে দিয়েছিলেন তারা। যদি দাবি না মানা হয়, তাহলে দেশের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা (২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার) বাড়িয়ে দেয়। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৫০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?