ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
যেভাবে পাবেন গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট
ডুয়া ডেস্ক: বুধবার (১৪ মে) দুপুরের পর দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে গ্রামীণফোনের ফোরজি সেবায় বিঘ্ন ঘটে। লাখ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও স্ট্রিমিং ও ব্রাউজিংয়ে সমস্যা দেখা দেয়, যার ফলে অনেকেই অভিযোগ জানাতে শুরু করেন।
বিষয়টি নজরে আসার পর দ্রুতই ব্যবস্থা নেয় গ্রামীণফোনের কারিগরি টিম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি অস্থায়ী কারিগরি ত্রুটি, যা দ্রুত শনাক্ত করে সমাধান করা হয়েছে।
গ্রাহকদের এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন। একইসঙ্গে ক্ষতিপূরণস্বরূপ ৫০০ এমবি ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই অফারটি পেতে গ্রাহকদের ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে মোবাইল থেকে ডায়াল করতে হবে *121*5855#। সফলভাবে কোডটি ডায়াল করলে ৫০০ এমবি ইন্টারনেট ব্যালেন্সে যুক্ত হবে, যা ২৪ ঘণ্টার জন্য ব্যবহারযোগ্য।
গ্রামীণফোন জানিয়েছে, এই অফারটি শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য এবং নির্ধারিত সময়ের পরে কোড ডায়াল করলে তা আর গ্রহণযোগ্য হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা