ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার বিনিয়োগকারীদের যে বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ক্ষতির দায়ভার গ্রহণ করবে না—এ বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হলো আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপই নেওয়া হবে।
বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সম্মেলনের আয়োজন করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী ডলারের বিনিময় হার বাজার নির্ধারিত করার সিদ্ধান্ত জানানোর জন্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কিছু ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশে বিলম্ব হচ্ছে মূলত কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার প্রয়োগের কারণে। এতে কিছু ব্যাংক সাময়িক সমস্যায় পড়লেও তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই তারা আর্থিক প্রতিবেদন জমা দিতে বাধ্য থাকবে।
তিনি বলেন, প্রয়োজনে কোনো ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যদিও এতে শেয়ারবাজারে কিছু প্রভাব পড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
গভর্নর আরও বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। তারা নিজ দায়িত্বে ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ করেন এবং অনেক ক্ষেত্রেই ক্ষুদ্র বিনিয়োগকারীরাও জানতেন সংশ্লিষ্ট ব্যাংকের প্রকৃত অবস্থা। তাই এ নিয়ে আবেগী প্রতিক্রিয়ার সুযোগ নেই।
তার কথায়, যারা ব্যাংকে বড় অঙ্কের বিনিয়োগ করেন ও বোর্ডে থাকেন—অর্থাৎ স্পন্সর ডিরেক্টরদের দায় সবচেয়ে বেশি। যদি তাঁদের চোখের সামনেই ব্যাংকের পতন ঘটে, তবে এর দায় তাঁদেরই বহন করতে হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?