ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গাদের জন্য ৩১৬ কোটি টাকায় পরামর্শক নেবে সরকার
ডুয়া ডেস্ক: রোহিঙ্গাদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে যোগ্য চিকিৎসক ও সহায়তাকর্মী সংস্থানের জন্য ৩১৫ কোটি ৯০ লাখ টাকায় পরামর্শক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কমিউনিটিস’ প্রকল্পের প্যাকেজ নং-এসডি-১৪ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবে এই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
আজ মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের আওতায় বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য পরামর্শক সেবা কেনার জন্য একক উৎসভিত্তিক পদ্ধতিতে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনকে (আইওএম) কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিলের অনুরোধ করা হলে সংস্থাটি প্রস্তাব দাখিল করে।
প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান আইওএমকে দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩১৫ কোটি ৯০ লাখ টাকা।
পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হবে- মিয়ানমার থেকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে যোগ্য চিকিৎসক ও সহায়তাকর্মী সংস্থানের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি