ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হল পার্থ’র স্ত্রীকে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।
জানা গেছে, ‘শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করেন। পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। বলা হয়, আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। মূলত, সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে।
এ ব্যাপারে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানান, “তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে।”
উল্লেখ্য,শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের কন্যা এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল দীর্ঘ আগেই দেশ ত্যাগ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার