ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
আইডি কার্ড ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দেয়া হয়। আগামীকাল ২৯ ডিসেম্বর (রোববার) থেকে এ নিয়ম মানতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরুর দিন (২৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ তাজাম্মুল হক বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে ক্যাম্পাসে বিগত কয়েকদিন অস্থিতিশীতা সৃষ্টি হয়েছে। ক্যাম্পাস খুললে যেকোনো ধরনের সংঘাত এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়