ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ছুটি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
ডুয়া ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটিকে ঘিরে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মে ২০২৫ তারিখের প্রজ্ঞাপন অনুসারে ১১ ও ১২ জুন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, দেশের সকল তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা ওই দুইদিন বন্ধ থাকবে।
তবে বন্দর ও কাস্টমস এলাকায় (সমুদ্র, স্থল ও বিমানবন্দর) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথসমূহ ঈদের দিন ব্যতীত সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা চালু রাখার জন্য ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা সার্কুলার লেটার নং-২৪ অনুসরণ করতে হবে। এই নির্দেশনা অনুযায়ী ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
বিশেষ করে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কাস্টমস বা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক এবং তা দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি