ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
আ.লীগের পক্ষ নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী
ডুয়া ডেস্ক: ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির পক্ষ নিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, "যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচুপাতার পানি না। সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে, এ রায় দেওয়ার মালিক জনগণ।"
আজ রবিবার (১১ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, "কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের বিচারের দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।"
উল্লেখ্য, গত ৭ মে গভীর রাতে আওয়ামী লীগ সরকারের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের থাইল্যান্ড যাত্রার খবর প্রকাশিত হলে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিনটি দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেয়। এনসিপির এই কর্মসূচিতে জুলাই মাসের অভ্যুত্থানে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও দলও অংশ নেয়।
দাবি আদায়ে গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের নানা স্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এনসিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো। এই পরিস্থিতিতে শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত