ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘রোমিও এন্ড জুলিয়েট’ সিনেমার অভিনেত্রী অলিভিয়া আর নেই
ডুয়া ডেস্ক: বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ’রোমিও এন্ড জুলিয়েট’ নাটক অবলম্বনে নির্মিত সিনেমার অভিনেত্রী অলিভিয়া হাসি মারা গেছেন।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ৭৩ বছর বয়সী ব্রিটিশ এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
১৯৬৮ সালে নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান অলিভিয়া। সিনেমায় শুটিংয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে খ্যাতি থেকে পুরস্কার—সবই অর্জন করেছিলেন এই অভিনেত্রী। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন তিনি।
অলিভিয়া হাসি ১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে লন্ডন যাওয়ার আগে নাটকের স্কুল ইতালিয়া কোন্তি একাডেমিতে পড়াশোনা শুরু করেন।
জানা গেছে, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি। একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি। মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন।
সিনেমায় ‘রোমিও’ চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা লিওনার্ড হোয়াইটিং। তখন অভিনেতার বয়স ছিল ১৬ বছর। ১৯৬৮ সালের অস্কারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেবার সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে অস্কার জয় করে সিনেমাটি।
‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছাড়াও ১৯৭৭ সালে টিভি মিনি সিরিজ ‘জিসাস অব নাজারেথ’-এ ‘মা মেরি’ চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। সর্বশেষ ২০১৫ সালে তাঁকে ‘সুইসাইট স্কোয়াড’ সিনেমায় দেখা গিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)