ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের জন্য দুঃসংবাদ
ডুয়া নিউজ: অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ভারত ব্লক করে দেওয়া হয়েছে। ফলে দেশটির দর্শকরা এখন থেকে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবে না।
শনিবার (১০ মে) রাতে নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান পিনাকী ভট্টাচার্য। তিনি লেখেন, “আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদের চিনে।”
সাংবাদিক জুলকারনাইনও তার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার খবর দেন। তিনি বলেন, “কোন অপরাধে যে আমার চ্যানেলও ব্লক করা হলো, বুঝতে পারছি না।”
এর আগে শুক্রবার (৯ মে) ভারত সরকারের অনুরোধে ইউটিউবে বাংলাদেশি চারটি টেলিভিশন চ্যানেল ব্লক করে দেওয়া হয়। চ্যানেলগুলো হলো: যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। এখন সেগুলো ভারতে ইউটিউবে দেখা যাচ্ছে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউটিউবের পেইজে দেখাচ্ছে—সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে পাওয়া যাচ্ছে না।
ডিসমিসইনফোল্যাবের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, সরকার কোনো কনটেন্টকে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) জানায়, তারা ভারতে সরকারের অনুরোধে আট হাজার অ্যাকাউন্ট ব্লক করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী