ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভারতের রাফাল ধ্বং-সকারী যু-দ্ধবিমানই কিনছে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক প্রতিযোগিতার মধ্যে দক্ষিণ এশিয়ায় নতুন করে আলোচনায় এসেছে চীনের অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান। ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাল যুদ্ধবিমানের মোকাবেলায় সক্ষম বলে দাবি করা এই বিমান এবার বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে।
ডিফেন্স সিকিউরিটি এশিয়া-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার ১৬টি জে-১০সি মাল্টিরোল ফাইটার জেট কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এই বিমানগুলো পুরনো এফ-৭ ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহার করা হবে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান, এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, "আধুনিক যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের চেষ্টা চলছে। আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।"
বিশ্লেষকরা মনে করছেন, এই ক্রয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। পাকিস্তানের পর বাংলাদেশই হবে এই চীনা প্ল্যাটফর্মের দ্বিতীয় ব্যবহারকারী।
উল্লেখযোগ্য যে, চীন ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বহুদিনের। নতুন এই চুক্তি সেই সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালে পাকিস্তান ২৫টি জে-১০সি যুদ্ধবিমান সংগ্রহ করে, যা চীনের আঞ্চলিক সামরিক উপস্থিতিকে দৃঢ় করেছে।
তথ্য :ডিফেন্স সিকিউরিটি এশিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত