ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনের প্রতিষ্ঠান করতে চাই: ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনের প্রতিষ্ঠান করতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদপ্রাঙ্গণে বণিক বার্তা এবং বাণিজ্য অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত অষ্টম ’নন ফিকশন বইমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. নিয়াজ বলেন, এটি যেকোনো বিবেচনায় একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এটা মূলত একটা সেলিব্রেশন৷ জ্ঞানের সেলিব্রেশন বা উদযাপন। এটি সমাজের জন্য অনেক দরকার। বেশিরভাগ ক্ষেত্রে এসব কাজ করার লোক কমে যাচ্ছে, ঠিক এ কারণেই এই আয়োজনের পিছনে যারা আছে তাদেরকে বিশেষ ধন্যবাদ।
তিনি আরও বলেন, এসব আয়োজন সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন করেছে৷ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বজনের প্রতিষ্ঠান করতে চাই। এসব প্রোগ্রাম আমাদের কাজ সহজ করে৷ আমরা অনেক সংকটের মধ্যে দিন কাটাই। যেকোনো বিবেচনায় এসব আয়োজন বিশ্ববিদ্যালয়ের মৌলিক লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে।
ঢাবি ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা আছে। এর মাঝেও বুক চিতিয়ে বলতে চাই, জ্ঞান ও প্রকাশনা জগৎ সহিংস ও উগ্র ও দলান্ধ রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে ৷ এসব নোংরা রাজনীতি থেকে যেকয়টা জিনিস মুক্ত থাকতেই হবে, তার মধ্যে এটা একটা৷ যারা এই কাজটি সম্পন্ন করেছে তাদেরকে আবারও ধন্যবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?