ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
আকাশসীমা বন্ধ করল পাকিস্তান
ডুয়া ডেস্ক: সব ধরনের ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে।
শনিবার (১০ মে) পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন এ তথ্য জানায়। বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, “পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আকাশপথে ফ্লাইট চলাচল আবার শুরু করার বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করবে।”
বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে জানানো হয়, যেন তারা সর্বশেষ ভ্রমণ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং অপ্রয়োজনীয় দুর্ভোগ এড়ান।
প্রসঙ্গত, সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারত গত মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে সামরিক অভিযান চালায়। একই রাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। সীমান্তজুড়ে চলতে থাকে গোলাগুলি। এসবের মধ্যেই শনিবার (১০ মে) ভোরে পাল্টা ‘বুনিয়ান মারসুস’ নামের অভিযান চালায় পাকিস্তান।
এই পরিস্থিতিতেই নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট