ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উত্তাল শাহবাগ
ডুয়া নিউজ: ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়।
আজ শুক্রবার (৯ মে) বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে, এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। এটা যেন মনে করিয়ে দিচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে।
বিকাল সাড়ে চারটার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। তারা আওয়ামী লীগবিরোধী নানা স্লোগানে মুখর ছিলেন। "আওয়ামী লীগ নিপাত যাক", "গণতন্ত্র মুক্তি পাক", "গণহত্যার বিচার চাই"—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। আন্দোলনকারীদের হাতে দেখা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন।
অবরোধ কর্মসূচির কারণে শাহবাগসংলগ্ন সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত আন্দোলনকারীদের অবরোধ অব্যাহত ছিল।”
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষেই আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল