ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
মুহসিন হল এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসিন হলে মুহসিন হল এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি, হল কর্তৃপক্ষ এবং আবাসিক ছাত্রদের অংশগ্রহণে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সভায় নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক জনাব সাঈদ সোহরাব এবং সদস্য সচিব শেখ নাসিম। সভায় সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. সিরাজুল ইসলাম । তিনি হলের সার্বিক অবস্থা, চ্যালেঞ্জ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক সাঈদ সোহরাব বলেন, “আমরা মুহসিন হল এলামনাই এসোসিয়েশনকে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সকল প্রাক্তন শিক্ষার্থী সম্মান ও দায়বদ্ধতার সাথে যুক্ত থাকতে পারেন।”

সভার সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ নাসিম। এছাড়াও বক্তব্য দেন ডক্টর মো শরীফুল ইসলাম দুলু, নুরুল ইসলাম , হাবিবুর রহমান, নাহিন, আজমল পাইলট এবং প্রফেসর ডক্টর এবিএম শহীদুল ইসলাম প্রমুখ। ছাত্রদের পক্ষে স্কিল ডেভেলপমেন্ট, রিডিংরুমের উন্নয়ন ইত্যাদি বিষয় দাবি করা হয় এবং উপস্থিত এলামনাই তা আগ্রহের সাথে গ্রহণ করেন। সভা শেষে এলামনাই সদস্যবৃন্দ হলের বিভিন্ন অবকাঠামো ও স্থাপনাসমূহ পরিদর্শন করেন। পরবর্তীতে ছাত্রদের কল্যাণে আশু ও দীর্ঘমেয়াদি করণীয় বিষয়ে একটি পর্যালোচনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় একটি অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন তালিকা প্রণয়নের জন্য প্রভোস্ট মহোদয়কে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়। এলামনাই এসোসিয়েশন প্রাথমিকভাবে ১০টি আবাসিক কক্ষ সংস্কার করবে এবং পর্যায়ক্রমে আরও ১০০টি রুম সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সদস্য সচিব শেখ নাসিম জানান আগামী ১৬ মে ২০২৫ তারিখ সকাল ১০টায় কাজের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে।
এছাড়াও অন্যান্য অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দাতাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ