ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
এবার পাকিস্তানের শোবিজ অঙ্গনে আঘাত ভারতের
ডুয়া ডেস্ক: পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘অপারেশন সিঁদুর’ ঘিরে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই বিনোদন জগৎকে ঘিরে কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। পাকিস্তানি শিল্পীদের পর এবার দেশটিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের চলচ্চিত্র ও ওয়েব সিরিজও।
আজ বৃহস্পতিবার (০৮ মে) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়। এতে বলা হয়, ‘ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পাকিস্তানের ওয়েব সিরিজ, ছবি, গান, পডকাস্টের সম্প্রচার বন্ধ করে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ কার্যকর করতে হবে।’
গত ২২ এপ্রিল পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এর প্রভাব পড়ে বিনোদন অঙ্গনেও—রোষানলে পড়েন পাকিস্তানি তারকারা। হামলার ঘটনায় শোক প্রকাশ করেও ভারতীয়দের সমালোচনার মুখে পড়েন তারা।
এরপর বলিউডের বিভিন্ন ফিল্ম সংগঠন পাকিস্তানি শিল্পীদের ভারতের বিনোদন জগতে অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের পাল্টা হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ অব্যাহত রাখে ভারত। এর প্রতিবাদে মুখ খুলেছেন একাধিক পাকিস্তানি তারকাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস