ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কাফন পরে রাজপথে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ : শেয়ারবাজারে চলমান টানা দরপতনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করা বিনিয়োগকারীরা এবার অভিনবভাবে ‘কাফন মিছিল’ করেছে। এই কর্মসূচি থেকে তারা শেয়ারবাজারের চলমান সংকটের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে দায়ী করে তার অপসারণের জোর দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) শেয়ারবাজারে দিনের লেনদেন শেষে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে রাজধানীর মতিঝিলে বিনিয়োগকারীরা কাফনের কাপড় পরে রাজপথে শুয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, শেয়ারবাজারের এমন ধস এবং অস্থিরতার পেছনে বিএসইসি চেয়ারম্যানের অযোগ্যতা ও শেয়ারবাজার সম্পর্কে তার সীমিত জ্ঞানের ভূমিকা রয়েছে।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বলেন, “শেয়ারবাজার বোঝেন না এমন একজনের নেতৃত্বে বাজার পরিচালিত হতে পারে না। অযোগ্যতার কারণে তিনি বাজারকে গভীর সংকটে ফেলেছেন। তাই আমরা বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা তার পদত্যাগ চাই।”
তারা আরও জানান, আগামী ১১ মে প্রধান উপদেষ্টার নেতৃত্বে শেয়ারবাজার নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক হবে, সেখানে বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের মতে, বিনিয়োগকারীদের কথা ছাড়া কোনো বৈঠক কার্যকর হবে না, আর সমস্যা সমাধানও হবে না।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)