ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আ.লীগের যারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী
ডুয়া নিউজ: আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি বা আওয়ামী লীগের আমলে যারা দোসর ছিলেন না, এক সময় আওয়ামী লীগ করতেন, যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, টাকা পাচার পছন্দ করেননি কিংবা নিজেরাও এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এ ধরনের মানুষ বিএনপির নতুন প্রাথমিক সদস্য হতে পারবে।”
তিনি আরও বলেন, “যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক আগেই দূরে সরে গেছেন। ক্লিন ইমেজ রয়েছে যাদের। এছাড়া শ্রমিক, কৃষক, ব্যাংকার অর্থাৎ এলাকায় সজ্জন মানুষ হিসেবে পরিচিত তারা সবাই আমাদের নতুন সদস্য হতে পারবেন, যদি আমাদের দলের আদর্শ ধারণ করেন।”
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “বিএনপির নতুন সদস্য হতে পারবে সমাজের সর্বস্তরের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করেন, তারা আগ্রহী হবেন বিএনপির সদস্য হতে, এটা প্রত্যাশা করি। কারণ, এখন তো শেখ হাসিনার সেই আগ্রাসন আর নেই।”
রিজভী বলেন, “এবার বিএনপির প্রাথমিক সদস্য হতে হলে আগে প্রাথমিক সদস্য ফরম নিতে হবে এবং রশিদ কাটতে হবে। এভাবেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে সদস্য পদ দেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী