ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ক্যাম্পাসে ঠান্ডা পানির ফিল্টার স্থাপনের দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপি
ডুয়া নিউজ: গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিং ও আবাসিক হলগুলোতে ঠান্ডা পানির ফিল্টার স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ মে) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এ স্মারকলিপি তুলে দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
এসময় তারা দুইটি দাবি জানান। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন, সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসি, চারুকলা ইন্সটিটিউট, কার্জন হল, গণিত ভবন, সায়েন্স লাইব্রেরি, ফিজিক্স ভবন, আইন অনুষদ, সমাজকর্ম ইন্সটিটিউটসহ সকল হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করবেন এবং গ্রীষ্মকালীন আবহাওয়া বিবেচনায় অতিদ্রুত উদ্যোগটি বাস্তবায়নের পদক্ষেপ নিবেন।
স্মারকলিপিতে বলা হয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চল্লিশ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বর্তমানে চলমান গরমের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন গরমে ক্যাম্পাসে ঠান্ডা পানির প্রাপ্যতা একেবারে নেই। এমন গরমে ঠান্ডা পানির ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য একটি আরামদায়ক পরিস্থিত তৈরি করবে। ক্লাস চলাকালীন ক্যাম্পাস এরিয়ায় এবং হলে অবস্থানকালীন শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা একটা সময়োপযোগী উদ্যোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)