ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা’
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, শুধু চলতি মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি এবং সামরিক পর্যায়ের বিভিন্ন মহলের সঙ্গে অন্তত ২৩টিমিটিং করেছে।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
তিনি লেখেন, "শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন স্তরের সরকারি, বেসরকারি ও সামরিক প্রতিনিধিদের সঙ্গে অন্তত তেইশটি বৈঠক করেছে।"
পোস্টে আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাত মন্তব্য করেন, "লিখে রাখুন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একসময় বলা হবে—একদা জনসমর্থিত একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়।"
তিনি আরও বলেন, "যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই, যার কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা নেই—তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।"
এর আগে বৃহস্পতিবার সকালে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। সেখানে তিনি অভিযোগ করেন, খুনিদের বিদেশে পালানোর সুযোগ দেওয়া হচ্ছে, পুলিশ যাদের ধরে তাদের আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে, এমনকি স্পিকার শিরীন শারমিনকে রাষ্ট্রীয় ব্যবস্থায় পাসপোর্ট দেওয়া হয়েছে।
তিনি লেখেন, "দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরুর কথা থাকলেও মে মাস পেরিয়ে গেলেও তা শুরু হয়নি। অথচ আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?"
আন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন—"তা ইন্টেরিম, আপনারা এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?"
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এরপর গত ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ ঘোষিত হলে তিনি দলে শীর্ষ পদে আসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে