ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড
ডুয়া ডেস্ক : অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে দেশে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে ইতোমধ্যে ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন, আর ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন ২০ লাখেরও বেশি করদাতা।
বুধবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল ব্যবস্থা করদাতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইন প্রক্রিয়াকে সহজ ও আরও করদাতাবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া, আয়কর দিবসের পরও অনলাইনে রিটার্ন দাখিল সেবা চালু রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিটার্ন দাখিলের পর কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে করদাতারা আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন জমার ১৮০ দিনের মধ্যে সহজেই ঘরে বসে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন। এখন পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট