ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মেট্রো স্টেশনগুলোতে ব্যবসার সুযোগ!
ডুয়া ডেস্ক: ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীসেবার পাশাপাশি এবার বাণিজ্যিক ব্যবহারের সুযোগও তৈরি হচ্ছে। ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বিশাল ফ্লোর ভাড়া দিয়ে ব্যবসার সুযোগ উন্মুক্ত করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল জানিয়েছে, এমআরটি লাইন-৬ এর ১৬টি স্টেশনের মধ্যে একমাত্র ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন তিনতলা বিশিষ্ট। এই দুটি স্টেশনের দ্বিতীয় তলায় রয়েছে প্রায় ২৫ হাজার বর্গফুট ফাঁকা জায়গা, যা বাণিজ্যিক ভাড়ার আওতায় আনা হবে। এখানে শপিংমল, ডেইলি শপ, ব্যাংক, অফিসসহ নানাবিধ কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। ভাড়ার হার হতে হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিংবা যমুনা ফিউচার পার্কের সমপর্যায়ের বা তার চেয়েও বেশি। ভাড়ার মেয়াদ নির্ধারিত ১০ বছর, যা নবায়নযোগ্য নয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে দুটি বড় স্পেস রয়েছে, প্রতিটির আয়তন প্রায় ২৫ হাজার বর্গফুট। অন্য স্টেশনগুলোতে গড়ে ১৫০ বর্গফুটের ছোট কক্ষ রয়েছে, যেগুলো পরবর্তীতে ভাড়ায় দেওয়া হবে।”
২০২২ সালের ডিসেম্বর থেকে মেট্রোরেল আংশিক চালু হয় এবং ২০২৩ সালের নভেম্বর থেকে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়। প্রথম অর্থবছর (২০২২-২৩) টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ২৪৩ কোটি ৯১ লাখ টাকায়।
তবে শুধু টিকিট বিক্রির আয় দিয়ে সব ব্যয় মেটানো সম্ভব নয়, কারণ দৈনন্দিন পরিচালনা খরচ ছাড়াও জাপানের জাইকার কাছ থেকে নেওয়া ১৯ হাজার ৭১৮ কোটি ৪৭ লাখ টাকার ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এ প্রেক্ষিতে মেট্রো স্টেশনের ফাঁকা জায়গা বাণিজ্যিক ভাড়ায় দেওয়ার উদ্যোগকে বিকল্প আয়ের সম্ভাবনাময় পথ হিসেবে দেখছে ডিএমটিসিএল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি